Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব সেবায় কাজ করে যাচ্ছে পার্বত্য অঞ্চলে

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় বিজিবির হল রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বই বিতরণ, সনদ, উপবৃত্তি, ও নতুন ভাবে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

বিজিবির প্রেস ব্রিফিং জানান, অত্র জোন এলাকায় বসবাসরত *৩৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির* টাকা হস্তান্তর,বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের নিকট *বিনামূল্যে ১০৫ সেট (৪৯৫টি) নতুন বই* হস্তান্তর,
নাইক্ষ্যংছড়ি জোন পরিচালিত *অত্র এলাকার গরীব ও বেকার ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ০৩ মাস ব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ* শেষে শিক্ষার্থীদের নিকট *সনদপত্র* বিতরণ করা হয়।

এছাড়া সনদপত্র বিতরণ শেষে নতুন করে *১০ জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন* করা হয়, যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, নতুন বই এবং কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন রাফি-উস-হাসান, এ্যাডজুটেন্ট, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ সহ সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল রেজাউল করিম বলেন অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!