Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

লালমনিরহাটের সীমান্তে ৫ কেজি স্বর্ণসহ একজন গ্রেপ্তা

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের সীমান্ত থেকে পাঁচ কেজির বেশি ওজনের ৪৫টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্ত থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান।

গ্রেপ্তার আজিজার রহমান (৫৮) ওই সীমান্ত এলাকার কৃষক বলে বিজিবি জানিয়েছে।

বিকালে এক প্রেস ব্রিফিংয়ে মোফাজ্জল হোসেন আকন্দ জানান, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দিঘলটারী বিওপি ক্যাম্পের টহল দল গোপন সংবাদ পেয়ে সীমান্তের মেইন পিলার ৯২৫-এর ৭ এস এর কাছে অবস্থান নেয়।

প্যাকেট দুইটি খুলে ৪৫টি সোনার বার (২৪ ক্যারেট) পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ৩৯০ গ্রাম এবং বর্তমান আনুমানিক বাজার মুল্য সাড়ে চার কোটি টাকা বলে তিনি জানান।

মোফাজ্জল হোসেন আকন্দ জানান, স্বর্ণগুলো বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল। আটক আজিজার একজন কৃষক। সীমান্ত সংলগ্ন এলাকায় তার জমি রয়েছে।

“তিনি এক হাজার টাকার বিনিময়ে ওই স্বর্ণগুলো নিয়ে  সীমান্তের ওপারে একজনকে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!