সুজন চৌধুরী:আলীকদম:প্রতিনিধি:আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ জেলা আওয়ামীগের সদস্য অংশোথোয়াই মারমার নাম ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বুধবার (১২ এপ্রিল) বিকালে আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী সভাপতি পদে জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অংশেথোয়াই মারমা,সহসভাপতি দুংড়িমং মারমার নাম ঘোষণা করেন।
জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।
সমরঞ্জন বড়ূয়ার সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোহাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ূয়া,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল,লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কামরুল হাসান টিপুসহ বান্দরবান,আলীকদম – লামার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আলীকদম উপজেলার দুইটি বহু প্রতিক্ষিত প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। একটি জনস্বাস্থ্যের পানি শোধনাগার,আকেরটি ৫০ শয্যার হাসপাতাল। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ,উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের উপকার ভোগীদের মাঝে বীজ,টেউটিন,নগদ টাকা বিতরণ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি