Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

থানচিতে সাংগ্রাই উৎসব উপলক্ষে শোভাযাত্রা

চিংথোয়াই অং মার্মা,থানচি প্রতিনিধিঃ“পুরনো দিনের সব গ্লানি মুছে যাক, সাংগ্রাই এর মৈত্রীময় জলে সমাজ ও সংস্কৃতির বিকাশ ঘটুক সকলের তরে” এই শ্লোগানে বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের প্রধান প্রাণের উৎসব মাহা সাংগ্রাই উদযাপনে উপলক্ষে বান্দরবানে থানচিতে শোভাযাত্রা র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে মাহা সাংগ্রাই উৎসব উপলক্ষে থানচি উপজেলা মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপন কমিটির আয়োজনে বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।

এ আলোচনা সভায় উপজেলা মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপন কমিটির সভাপতি হ্লামংউ মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উবামং মারমা, জেলা জর্জ কোটের এডভোকেট সিংথোয়াই মং মারমা প্রমুখ। এছাড়াও যুব সমাজের তরুণ-তরুণী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপজেলা মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শোভাযাত্রা র্রালীতে অংশগ্রহণে আসার মারমা তরুণ-তরুণীরা বলেন, সাংগ্রাই পোয়েঃ বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের প্রধান প্রাণের উৎসব। এই উৎসবের নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও খেলাধুলাসহ বিভিন্ন এতিহ্য সম্পর্কে বিশ্বের তুলে ধরতে পারে। এবং পুরনো বছরকে পেছনে ফেলে আসে নতুন বছর, আর নতুন বছরকে স্বাগত জানিয়ে বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের প্রতিটি পাড়া- মহল্লায় নাঁচেগানে আনন্দের উল্লাসে মেতে ওঠে।

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান সাংগ্রাই উৎসবের উপজেলা সাংগ্রাই পোয়েঃ উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, থানচিতে এবারও কেন্দ্রীয় ভাবে সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, মৈত্রী পানিবর্ষণ, বিভিন্ন বিহারে ধর্ম দেশনা, ঐতিহ্য খেলাধুলা’সহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। এই মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসবের উৎসবমুখর পরিবেশের অনুষ্ঠিত বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি বাঙ্গালি সকলকে আমন্ত্রণ জানালেন আয়োজকরা।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!