Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবির অভিযানে ,তিন গরু চোরাকারবারি আটক

আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনার মাধ্যমে ০৭টি বার্মিজ গরু, নগদ ১৯,৪৪,০০০/- (ঊনিশ লক্ষ চুয়াল্লিশ) টাকাসহ ০৩ জন আসামী আটক করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের সঠিক দিক নির্দেশনা, রিজিয়ন কমান্ডার ও সেক্টর কমান্ডারের অনুপ্রেরণা এবং ব্যাটালিয়ন অধিনায়কের বলিষ্ঠ নেতৃত্বে ১৩ এপ্রিল ২০২৩ তারিখরাত ৮টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭টি বার্মিজ গরু, নগদ ১৯,৪৪,০০০/- (ঊনিশ লক্ষ চুয়াল্লিশ) টাকাসহ ৩ জন আসামীকে আটক করতে সক্ষম হন। উদ্ধারকৃত বার্মিজ গরুর আনুমানিক সিজার মূল্য- ৮,৪০,০০০/- (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা । আটককৃত আসামী, নগদ টাকা এবং বার্মিজ গরু নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, আটককৃত আসামীদের মধ্যে মোঃ ফরিদুল ইসলাম (৭৫), পিতা-মৃত মিয়া হোসেন, গ্রাম-দোছড়ি, পোষ্ট-গর্জনীয়া বাজার, থানা-রামু, জেলা-কক্সবাজার গরু পাচারকারী চক্রের অন্যতম সদস্য। তার মাধ্যমে লক্ষ লক্ষ বাংলাদেশী টাকা পার্শ্ববর্তীদেশে পাচার করা হচ্ছে। অন্য আসামীদের নাম- মোঃ আব্দুর রশিদ (৪৫), পিতা-মোঃ নুর আহম্মেদ, গ্রাম-তিতারপাড়া, ডাকঘর-গর্জনীয়া, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান এবং মোঃ রাসেল (১৮), পিতা-মোক্তার, গ্রাম-দোছড়ি, ডাকঘর-দোছড়ি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!