Logo
শিরোনাম
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে বান্দরবান রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে গিয়ে শেষ হয়।

এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানায় আর নেচে গেয়ে আনন্দ উদযাপন শুরু করে।

পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এই আনন্দে সামিল হতে পেরে খুশি সবাই।

এদিকে বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।

এ সময় পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আগামীকাল ১৪ এপ্রিল দুপুরে সাংগু নদীর পাড়ে বোদ্ধ মূর্তি স্নান, রাতে পাড়ায় পাড়ায় পিঠা উৎসব, ১৫ এপ্রিল রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!