Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

লামায় (৫৭ বিজিবি) কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার দূর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক পবিত্র মাহে রমজান-২০২৩ উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচী চলমান রয়েছে। ১৪ এপ্রিল ৫৭ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “পবিত্র মাহে রমজান ২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী চরমান কর্মসূচি অংশ হিসেবে আজ ১৪ এপ্রিল ২০২৩ তারিখ (রোজ শুক্রবার) ১৭০০ ঘটিকায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় লামা উপজেলার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জন মুসলিম নর-নারীর মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়।

ইফতার ও রাতের খাবার বিতরণ করেন লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম, পিএসসি, সিগন্যালস্, অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এ সময় লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, মেয়র মো: জহিরুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী মো: কামরুজ্জামান, ওয়ার্ড কাউন্সিলর মো: কামাল উদ্দিন, ৫৭ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল বাছিত, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)সহ জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের অসহায়, হতদরিদ্র, দুঃস্থ, অনাথ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের সাথে ইফতারি ভাগাভাগির মাধ্যমে সমাজে পারষ্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বদ্ধপরিকর বলে প্রেস বিজ্ঞপ্তি তে উল্লেখ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!