Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানাজা নামাজ মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক:বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী (৬৯) শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। (১৫ এপ্রিল) শনিবার সকাল ৬.৪০ টায় চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তিনি ২ সন্তান ও স্ত্রীসহ বহু স্বজন রেখে যান।

এদিকে চট্টগ্রাম থেকে শনিবার সাড়ে ১১টায় তার লাশ বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ায় নিয়ে আসা হলে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ স্থানীয় নেতারা দেখতে যান।

অন্যদিকে তার অকাল মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা গভীর শোক প্রকাশ করেন।

আজ প্রসঙ্গত, শনিবার বিকাল ৫ টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।জানাজায় হাজারো মুসল্লির ঢল লক্ষ্য করা গেছে। জানাজা নামাজে জেলা উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা সহ দলমত নির্বিশেষ হাজার হাজার মুসুল্লি ও অংশগ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মাঠ, রাস্তা,সহ আশেপাশের জায়গা কানায় কানায় লোক ছুুটে আসতে দেখা যায়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!