Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা/ উত্তরাধিকারীদের মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৩: সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি আজ সোমবার (১৭-০৪-২০২৩) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় গত ২১ নভেম্বর ২০২২ তারিখ সশস্ত্র বাহিনী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আগত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কুশল বিনিময়ের সাথে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এসময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গৃহ নির্মাণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, চাকুরীসহ বিভিন্ন বিষয়ে সাহায্যে জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী মোট ১২ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মোট ২০ লক্ষ টাকা প্রদানের অনুমোদন প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের রাষ্ট্রীয় সম্মানী ভাতা বর্তমানে বর্ধিত হারে প্রদান করা হচ্ছে। বিশেষ আবেদনের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাগণকে গৃহ নির্মান খরচ প্রদান, ফ্লাট বরাদ্দ, মেধা ভিত্তিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ের উপর প্রতি বছর ০২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান, কন্যা বিবাহ খরচ বহন, দেশে বিদেশে চিকিৎসা ব্যয়ভার বহন, রেশন প্রদান সহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!