আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃসীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে (১৭ এপ্রিল সোমবার) সকালে নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ১৩ জন গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে নগদ আর্থিক অনুদান এবং ৩৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে
নাইক্ষ্যংছড়ি জোনের অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান ও গরীব,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর করেন। এ সময় বিজিবি সদস্যগণ ছাড়াও অনুদান গ্রহণকারী ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন
এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।এবং সকলের সহযোগিতা কামনা করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি