Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

গ্রামবাসী ও অসহায় মানুষকে ২০১ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠাতার ঈদ উপহার বিতরণ

মো.নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধিটাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ কমপ্লেক্স সংলগ্ন, প্রতিবছরের ন্যায় ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের প্রায় আঠারো শত নারী, পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষকে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম।

লুঙ্গী পেয়ে উচ্ছ্বসিত ঝাওয়াইল থেকে আসা বৃদ্ধ রহমত আলী বলেন, রোজার ঈদ আসলেই পাথালিয়া রফিক সাহেবের কাছ থেকে উপহার পাই, এটাই ঈদের দিন পড়ি।

হাউলভাঙ্গা গ্রাম থেকে আসা ৬৩বছর বয়সী রহিমা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরেই ঈদ আইলে রফিক সাবের কাপড় পাই, এজন্য ঈদে নতুন কাপড় পড়তে পারি । রফিক সাবের জন্য মন থেকে দোয়া করি।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন: আমার কোন চাওয়া পাওয়া নেই, আমি আমৃত্যু মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!