রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা (চ:দা:) মোহাম্মদ নজরুল ইসলাম আর নেই। গতকাল ২২ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় নিজ গ্রামের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে খবর শুনে বান্দরবান জেলা রোয়াংছড়িতে মৎস্য পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সার জনিত জটিল রোগে ভূগছিলেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, এক পূত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি