Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বান্দরবানে ম্রো সম্প্রদায়ের চাংক্রান উৎসব উদযাপন

বান্দরবান প্রতিনিধি:বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্টির ম্রো সম্প্রদায় শুভ চাংক্রান পোয়ে (বর্ষবরণ) উৎসব উদযাপন করেছে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ম্রো লং পাড়ায় এ উৎসব উদযাপন করা হয়।

উৎসব উপলক্ষে সকালে ম্রোদের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে সুতা তৈরি, পুতির মালা তৈরি, ট্যাকেট খেলা, তক্রুং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ম্রো সম্প্রদায়ের নারী ও পুরুষেরা তাদের বৈচিত্র্যময় পোষাক পরিধান করে নেচেঁ গেয়ে আনন্দ উদযাপন করে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ম্রোদের চাংক্রান পোয়ে উৎসব উপলক্ষে এসময় ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা এবং লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) মং নু চিং এর সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং, সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!