Logo
শিরোনাম
পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

চকরিয়ার হারবাংয়ে দুর্বৃত্তের আগুনে পুড়লো ২একর সামাজিক বনায়নের বাগান

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের হারবাং বন বিটের অধীনে হারবাং ইউনিয়নের দক্ষিণ হারবাং ৮নং ওয়ার্ড সামাজিকপাড়া এলাকায় দুর্বৃত্তের দফায় দফায় লাগানো আগুনে পুড়ছে সামাজিক বনায়ন। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে ও রাতে পৃথক দুটি সামাজিক বনায়নের বাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বিকালে স্থানীয়দের ও রাতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। এরপর গতকাল বুধবার (২৬ এপ্রিল) বিকালেও একইভাবে সামাজিক বনায়নের বাগানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এদিকে, সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার বিষয়ে সচেতনমহল উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার কারণে যেমনি ধ্বংস হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বনভূমি তেমনি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য। এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে বনভূমি শূন্য হয়ে পড়বে বাংলাদেশ। ফলে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাবে। মানুষ তখন চাইলেও আর নিজেদের আত্মরক্ষার পথ খুঁজে পাবে না। অন্যদিকে, কয়েকজন সামাজিক বনায়নের উপকার ভোগীদের সাথে কথা বললে তারা অভিযোগের সুরে জানান, বনায়ন ও রক্ষিত-সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে অবৈধ পন্থায় বসত ঘর তৈরি করে বসবাসকারীরা পেশাদার বনদস্যুদের সাথে একাট্টা হয়ে গাছ লুট ও আগুন দিচ্ছে। উপকার ভোগীর পাশাপাশি বনবিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিলে গাছ লুট ও আগুন দেয়ার ঘটনা কমে আসতো। অপরদিকে সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে চুনতি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও হারবাং বনবিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের দেওয়া আগুনে ২একর সামাজিক বনায়নের বেশকিছু মূল্যবান গাছ পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে এখনো শনাক্ত করা যায়নি। তবে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!