Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়ির চাক সম্মেলনে পার্বত্য মন্ত্রী: বাংলাদেশের উন্নযনের জন্য শেখ হাছিনার বিকল্প নেই

আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শুক্রবার২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় চাক সম্প্রদায়ের আয়োজনে ছানু অং চাকের সভাপতিত্বে মধ্যম চাক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চাক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি অনুষ্ঠান স্থলে পৌঁছে জাতীয় সংগীত ও ফিতা কেটে চাক সম্মেলন উদ্বোধন করেন এতে

প্রধান অতিথি বলেন বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় আমুল পরিবর্তন হয়েছে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব কিছু সম্ভব হয়েছে। এই জন্য দেশে শেখ হাসিনার সরকার ছাড়া কোন বিকল্প নেই।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার,আনোযার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওযামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলাপরিষদ সদস্য কানচন জয় তংচংগ্য, সদস্য তিংতিং মে সহ
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,

চাক সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ির বাইশারী মৌজার হেডম্যান মং ছানু চাক, নাইক্ষ্যংছড়ি মৌজার হেডম্যান বাছাচিং চাক,বাংলাদেশ ব্যাংকের ইন্টেগ্রেটেড সুপার ভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কর্মরত চাইছা অং চাক, ক্রোক্ষ্যং মৌজার হেডম্যান মংছা হ্লা চাক,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈছালা চাক, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ক্যউচিং চাক,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছানোঅং চাক,সাবেক ইউপি সদস্য থোয়াই ছাহ্লা চাক,তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খ্যাইচিং অং চাক সহ চাক সম্প্রদায়ে জনগন।
এছাড়াও মন্ত্রী একটি প্রকল্প উদ্বোধন করেন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সম্মেলনে আলোচনার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় রযেছে চাক জাতির বসবাস এর জনসংখ্যা রযেছে আনুমানিক পাঁচ হাজর বর্তমানে এই জনগোষ্ঠী উপজেলায় মিক্ষ ধিক্কায় অনেক এগিয়েছে সম্প্রতি নাইক্ষ্যংছড়ি উপজেল আওযামিলীগের সাধারণ সম্পাদকও জেলাপরিষদের সদস্য ক্যানোওযান চাক তাদের উন্নযনে কাজ করে যাচ্ছেন বলে জানাজায।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!