হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১ মে সোমবার বিকাল ৫ টার দিকে জাতীয় শ্রমিক লীগ রোয়াংছড়ি উপজেলা শাখার মাল্টিপারপাস কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
এরপর জাতীয় শ্রমিকলীগ রোয়াংছড়ি উপজেলা শাখা মাল্টিপারপাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হ্লাছোহ্রী মারমা সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ রোয়াংছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শফিকের পরিচালনায় যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক প্রীতিময় তঞ্চঙ্গ্যা, মংখি সাই মারমা, আইন বিষয়ক সম্পাদক মংহাইনু মারমা, ভাবন জয় তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী মাউসাং মারমা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবেন্দ্র তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসিংউ মারমা, সাধারণ সম্পাদক উমংনু মারমা।
বক্তারা বলেন, মহান মে দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে আমাদের ভূমিকা সচেষ্ট থাকবে এটাই হোক আজকের দিবসের অঙ্গীকার।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি