Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

নাইক্ষংছড়ি ১১ বিজিবি বিশেষ অভিযানে ৯৫ টি বার্মিজ গরু জব্দ

আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন স্থান হতে ১১বিজিবি ও বিজিবি,পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৯৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সোমবার ১মে ২০২৩ ইং বিকাল ৪টায় বিজিবি,পুলিশ এবং আনসারের সমন্বয়ে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লার এর উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে রামু উপজেলার গর্জনিয়া,হাজিরপাড়া, মৌলভীকাটা,বালুবাসা,ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা হতে ৮০টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও চাকঢালা বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আরও ১৫টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি। সর্বমোট জব্দকৃত গরুর পরিমাণ ৯৫টি।
উল্লেখ্য,জানুযারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৫ (পনের) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
১১বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম বলেন,বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!