চিংথোয়াই অং মার্মা,থানচি প্রতিনিধিঃবান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নর আইলমারা পাড়া এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে আইলমারা পাড়া এলাকায় হতে উদ্ধারকৃত অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ বলি বাজারে সাপ্তাহিক বাজার হার্টের স্থানীয় লোকজন বাজারে আসা যাওয়ার সময়ে সাঙ্গু নদী পার্শ্বে আইলমারা পাড়া এলাকায় এক যুবকের লাশ দেখতে পান। বলি বাজারে সাপ্তাহিক বাজারে আসার লোকজনে মুখে বলাবলি করলে স্থানীয় এক জনপ্রতিনিধি থানচি থানায় বিষয়টি অভিহিত করা হয়। দুপুর দিকে খবর পেয়ে পরে পড়ে থাকার অজ্ঞাতনামা ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার অংসানু মারমা বলেন, বলিবাজারে বলাবলি মাধ্যমে জানতে পারি সাঙ্গু নদী পার্শ্বে অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ পরে আছে। এই খবর পাওয়ার পর আমি থানচি থানায় খবর দিলে থানচি থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে উদ্ধারকৃত ব্যক্তি লাশের পরিচয় সনাক্ত করতে পারিনি।
এবিষয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হক বলেন, বলিপাড়া ইউনিয়নের সাঙ্গু নদী পাশ্ববর্তী আইলমারা পাড়া এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ পড়ে থাকা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় স্থানীয় ভাবে কেউ কিছুই বলতে না পারায় প্রাথমিক ভাবে লাশটি থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে লাশের পরিচয় পাওয়া গেলে আইনের ব্যবস্থা নেয়া হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি