Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বান্দরবানের রোয়াংছড়িতে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ফের দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। উপজেলার ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মধ্যবর্তি জঙ্গল থেকে অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (৮মে) সোমবার ভোরে উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরের ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মাঝ খানের এলাকায় ব্যাপক গোলাগুলি হয়। এরপর স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে সোমবার বিকাল ৪টার দিকে ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মাঝখানের পাহাড়ের জঙ্গল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। নিহতরা সবাই আদিবাসী সম্প্রদায়ের হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা পাহাড়ের কোন আঞ্চলিক গ্রুপের সদস্য এবং তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এই ব্যাপারে রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও রাহুল রায় বলেন, অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত ৬ এপ্রিল জেলার রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপ কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার) এর মধ্যে দফায় দফায় গোলাগুলিতে ৮ জন নিহত হলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

এই ব্যাপারে সোমবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনজন অজ্ঞাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!