Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

লামায় আম গাছ থেকে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি গাছ থেকে মো. ফরিদুল আলম (৩২) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের ওয়াপদা এলাকার একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। ফরিদুল আলম ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মৃত নুর মোহাম্মদ ছেলে।

সূত্র জানায়, (৮ মে২৩ইং) সোমবার দিনগত রাত ৮টার দিকে স্থানীয়রা ওয়াপদা এলাকার আম গাছের ডালের সাথে এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ওই গাছ থেকে চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতায় ফরিদুল আলমের ঝুলন্ত লাশটি উদ্ধার করে আজিজনগর ক্যাম্পে নিয়ে যায় পুলিশ। এদিকে দিনের কোন এক সময় আম পাড়তে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফরিদুল আলমের মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা.

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফরিদুল আলমের লাশ দাপনের জন্য স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!