মতিন রহমান, মাগুরা:মাগুরার শ্রীপুরে বজ্রপাতে তিন জন কৃষক মারা গেছে। বুধবার দুপুরে শ্রীপুরের চর চৌগাছি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবারে পাটের ক্ষেতে চরচৌগাছি গ্রামের কয়েকজন কৃষক কাজ করছিলো। দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ জমে ও হালকা বৃষ্টি হয়। এসময় বজ্রপাতে শাহাদাত হোসেন (৫৬), নিজাম শেখ (৬০) ও মোহাম্মদ আলী (৫৫) নামে তিন কৃষক মারা যায়। এছাড়া নজরুল ইসলাম নামে আরো একজন কৃষক গুরুতর আহত হয়। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এঘটনায় শ্রীপুর থানার তদন্ত ওসি লিটন কুমার সরকার বজ্রপাতে ৩জন কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে শোকাহত পরিবারের প্রতি পুলিশের পক্ষ থেকে সমবেদনা জানানো হয় এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি