Logo
শিরোনাম
পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

শার্শা সীমান্তে ৯পিচ স্বর্ণের বার সহ দুই পাচারকারী আটক

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত দিয়ে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে ভারতে পাচারকালে ৯ পিচ (২ কেজি ৩০০ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১০ মে) দুপুরে উপজেলার পাঁচভুলাট সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬) ও
নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪)।

বিজিবি জানায়, শার্শার পাঁচভুলাট সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে, বিজিবি ওই এলাকায় নজরদারি বাড়ায়। এসময় ওই এলাকায় আসা একটি প্রাইভেটকার থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই পাচারকারী পালিয়ে যাবার চেষ্টা করে। পরে, বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের করে। এবং তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত ৯ পিচ (২ কেজি ৩০০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, পাচারকারীদের শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারী কোষাগারে জমা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!