Logo
শিরোনাম
পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

লংগদুতে পাঁচ শতাধিক পরিবারে বিনামূল্যে সৌর বিদ্যুৎ বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পাহাড়ের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা করে দিচ্ছে বর্তমান সরকার। তাই দেশের উন্নয়ন ধরে রাখতে হলে অবশ্যই আবারো এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল হাই স্কুলের মাঠে মাইনীমুখ ইউনিয়নের বিদ্যুৎ সুবিধাবিহীন এলাকার ৫০৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমলের সার্বিক সহযোগিতায় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের উপ-অধিনায়ক রিফাতুজ্জামন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ইকবাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় সোলার প্যানেল হাতে পেয়ে ছকিনা বিবি বলেন, অনেক দুঃখ-কষ্টে দিন পার করে আসছি, বর্তমান সময়ে এসে আমরা যখন অন্ধাকরে রাত কাটাচ্ছি, তখনি আমাদের এই দুঃখের কথা চিন্তা করে বর্তমান সরকার আমাদেরকে বিনামূল্যে ১০০ ওয়াটের সোলার প্যানেলের ব্যবস্থা করে দিয়েছে, আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!