Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ইসরায়েলি বিমান হামলা, দুই দিনে ২১ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ:ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। এ ঘটনার পর ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি।

এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, বুধবার (১০ মে) প্রাণ হারিয়েছে ছয় ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন।

বুধবার যারা নিহত হয়েছে তাদের মধ্যে চারজন পপুলার ফ্রন্টের সদস্য। এদিন গাজা শহরের একটি বাড়িতে বিস্ফোরণে ১০ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে।

এদিকে হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা।

অবরুদ্ধ অঞ্চলটির বেশ কিছু স্থানে এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে।

তবে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। গতকালের হামলার পর গাজা থেকে এটাই পাল্টা হামলা বলে জানানো হয়

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!