Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

উখিয়াতে অবৈধ করাত কল উচ্ছেদ! জব্দ করেছে সরঞ্জাম মামলার প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক-উখিয়াতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বন-বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে রাজাপালং ও রত্নাপালং ইউনিয়নের পৃথক ৪টি অবৈধ করাতকল ও বিপুল পরিমাণ অবৈধ বনের কাঠ জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১০ মে) সকাল ১১ঘটিকার দিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি সালেহ আহমেদ ও উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে উখিয়ার রাজাপালং ইউনিয়ন এম ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন ও জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে কাঠ ও করাত কল গুলো জব্দ করা হয়। তার মধ্যে রাজা পালং জাদিমুড়া এলাকার মৃত সিরাজুল কবির পুত্র সিরাজুল মোস্তফা’র ২ টি করাতকল। এবং রত্নপালং ইউনিয়নের কোর্টবাজার ভালুকিয়া রাস্তার মাথায় ২টি করাতকল এবং বিপুল পরিমান অবৈধ বনজ কাঠ জব্দ করা হয়েছে।

জব্দকৃত অবৈধ করাত কলের মালিক মৃত সিরাজুল কবিরের পুত্র সিরাজুল মোস্তফা’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে থাইংখালীতে অবৈধ পাহাড় কাটা, বালি উত্তোলন ও বন ভূমি ধংস করার অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি।

এই বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, আমরা ৪ টি অবৈধ করাত কল ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছি। এই অভিযানে আমার সদর, দৌছড়ি,থাংইখালি বিট কর্মকর্তারাও অভিযানে অংশ নেন। এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে করাত কল বিধিমালা ২০১২ আইনে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!