Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বাইশারী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে অর্থ বছর ২০২৩ — ২০২৪ এর উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ই মে সকাল ১১টার সময় পরিষদ হল রুমে পবিত্র কুরআন তেলোয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে উম্মুক্ত বাজেট ঘোষনা নিয়ে আলোচনা করা হয়।
বাইশারী ইউনিয়ন পরিষদে অর্থ বছর ২০২৩ –২০২৪ ইং সনের রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ২৭ লাখ ৫০ হাজার এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা ১কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা। এনিয়ে সর্বমোট আয় ১কোটি ৮৩ লাখ টাকা। এতে পরিষদের বার্ষিক পরিকল্পনা মোতাবেক রাজস্ব ও উন্নয়ন খাতে আয় এবং ব্যয় সমান সমান রয়েছে। এবারের সর্ব মোট রাজস্ব খাত থেকে আয় -ব্যয় ১ কোটি ৮৩ লাখ টাকা বলে উম্মুক্ত বাজেট আলোচনায় ঘোষনা করেন পরিষদ সচিব মোঃ শাহজাহান ।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব মাস্টার কামাল হোছাইন, যুবলীগ সভাপতি একরামুল হক রাজু, সহ সভাপতি এন কে রাসেদ, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহীন প্রমুখ।
পরিষদ সচিব শাহজাহানের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ, প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সদস্য আবুল হোসেন, আনোয়ার সাদেক, উবাচিং, আবু তাহের, নুরুল কবির, নুর মোহাম্মদ পুতুইন্না, বেলাল, মহিলা সদস্যা সাবেকুন্নাহার, নুর জাহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!