Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ফের বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ফের বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। (১৩মে’২৩) শনিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুরুল আবছার হারগাজা এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।

সূত্র জানায়, প্রতিদিনের মত শনিবার নুরুল আবছার বাড়ির পাশে ধান ক্ষেত পাহারা দিতে যান। এক পর্যায়ে রাত ৮টার দিকে বন্যহাতির কবলে পড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল আবছার। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন স্বজনেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, নিহত নুরুল আবছারের ওয়ারিশদের বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!