Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয় এর পেনশন নথিঘর উদ্বোধন

ঢাকা, ১৪ মে ২০২৩: ঢাকা সেনানিবাসে অবস্থিত এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয়ের পেনশন নথিঘর আজ রবিবার (১৪-০৫-২০২৩) উদ্বোধন করেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) জনাব মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (আর্মি) জনাব মোঃ মোস্তফা কামাল, জয়েন্ট কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাব মুহাম্মদ খাদেমুল বাশার এবং ফাইন্যান্স কন্ট্রোলার জনাব মোঃ শফিকুর রহমান সহ উক্ত কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয়ের প্রায় ২০,০০০ পেনশনারের পেনশন সংক্রান্ত নথি সুবিন্যস্তভাবে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অবসরে গমনকারী কর্মকর্তা/কর্মচারীগণের পেনশন নথি সংরক্ষণের সুব্যবস্থা রয়েছে। পেনশন নথিঘরে সুশৃঙ্খলভাবে পেনশন নথি সংরক্ষণের ফলে পেনশনারদের পেনশন সংক্রান্ত কাজ দ্রুততার সাথে সম্পাদন করা সম্ভব হবে এবং সম্মানিত পেনশনারদের দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!