Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

আগামীকাল নাইক্ষ্যংছড়ি আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহদুর

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একদিনের সফরে আসছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিশেষ করে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সংযোগ সেতু, নাইক্ষ্যংছড়ি বিজিবি গেইটস্থ সেতুর ভিত্তি স্থাপন ও করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

জানাগেছে, পার্বত্য মন্ত্রী ২০ মে শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি রেষ্টহাউজ পৌঁছবেন বলে কথা রয়েছে। এর আগে তিনি নাইক্ষ্যংছড়ি বিজিবি গেইটস্থ সেতুর ভিত্তি স্থাপন করবেন। এরপরে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছাত্রী হোস্টেল ও দারুচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসার বাউন্ডারি ওয়ালের ভিত্তি স্থাপন করলেন। এই সফরে ৩১ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি ও সাধারণ সম্পাদক ও জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক। ভিত্তি প্রস্তর স্হাপন ও উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে, নাইক্ষ্যংছড়ি মিনি স্টেডিয়াম,নাইক্ষ্যংছড়ি পালি টেকনিক্যাল কলেজ, পানি টিটমেন্ট প্ল্যান, নাইক্ষ্যংছড়ি চাকঢালা সড়কসহ ইত্যাদি প্রকল্প। বেলা ১১ টায় সীমান্ত জনপদ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালায় বিশাল জনসভায় যোগদান করবেন। বিকেল সাড়ে ৩ টায় তিনি নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, বর্তমান সরকার নাইক্ষ্যংছড়ি’র আনাচে-কানাচে শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, মসজিদ-মন্দির ও সার্বিক উন্নয়নে হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। যার হাত ধরে এসব হচ্ছে, তিনি আমাদের বান্দরবানের ৬ বারের নির্বাচিত সাংসদ তথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শনিবার মন্ত্রী’র নাইক্ষ্যংছড়ি সফরের সকল প্রস্তুতি সম্পন্ন। সংবাদ প্রেরক,
আমিনুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!