Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ফাইতং বানিয়ার ছড়া পরিবহন চালকদের নিয়ে হাইওয়ে পুলিশের কর্মশালা অনুষ্ঠিত

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:লামার ফাইতং পাশ্ববর্তী চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় পরিবহন চালক-হেলপারদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(১৮ মে) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চিরিংগা শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে চকরিয়া হাইওয়ে থানার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন চকরিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জহির আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, পেকুয়া-মগনামা শ্রমিক রোড কমিটি মোহাম্মদ আবু মুছা, সদস্য মিজানুর রহমান, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, চকরিয়া-লামা-আলীকদম শ্রমিক ইউনিয়ন মো. রফিক উদ্দিন সহ প্রমূখ।পুলিশের টিম পরিবহন চালকদের যানবাহন চালনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দেন।

রোড সাইন, রোড মার্কিং সম্পর্কে জানানো, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, সড়ক পরিবহন আইন ২০১৮ ও মোটরযান রক্ষণাবেক্ষণ সম্পর্কে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা। এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও হেলপারদের দায়িত্ব ও কর্তব্য বিষয় বিস্তারিত আলোচনা হয়।

বানিয়ার ছড়া হাইওয়ে পুলিশের টিম চালকদের সঙ্গে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ওভারটেকিং, যাত্রী সেবার মান উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনা রোধে চালকদের নিয়ে মহাসড়কের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত চালক এবং হেলপারদের সচেতন করতে এ আয়োজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!