আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নাইক্ষ্যংছড়ির চাক ঢালার মতবিনিময় সভায় বলেন আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে। আজ শনিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক জনপদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সড়ক উন্নয়ন, পানি শোধনাগার নির্মান প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউট সহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর দেন পার্বত্য মন্ত্রী। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসিন আরাফাত, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি