Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ভাড়ার জন্য আশিয়োর্ধ বৃদ্ধার কাপড় খুলে নিল সিএনজি ড্রাইভার, ভিডিও ভাইরাল

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:আশিয়োর্ধ বৃদ্ধা রহমত আলী,বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। জীবনের শেষপ্রান্তে এসেছেন। যে কোন সময় ওপারে যাওয়ার ডাক আসতে পারে। ছোট মেয়েটিকে তার শশুর বাড়িতে শেষমেশ দেখবেন বলে একাই বাড়ি থেকে বের হন সম্বলহীন বৃদ্ধা। মেয়েটিকে পার্শ্ববর্তী পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আন্ধারি ইরাকি বাগান এলাকায় বিয়ে দেন। যাত্রাপথে চকরিয়া হয়ে লোহাগাড়া এসে সেখান থেকে সিএনজি করে আসেন বান্দরবানের লামা উপজেলার সরই কেয়াজুপাড়া বাজারে। কিন্তু সাথে ছিলনা গাড়ি ভাড়া।

সকাল ৯টায় লামার সরই কেয়াজুপাড়া বাজারে পৌঁছালে সিএনজি ড্রাইভার মোঃ আজিজ (৫০) তার কাছে ভাড়া চায়। তিনি বলেন টাকা নেয়। তাতে ক্ষিপ্ত হয়ে যায় সিএনজি ড্রাইভার। কিছুক্ষণ বকাবকির পর ভাড়া দিতে না পারায় আশিয়োর্ধ বৃদ্ধার গায়ের পাঞ্জাবি খুলতে বলেন। অসহায় বৃদ্ধা নিরুপায় হয়ে গায়ের পাঞ্জাবি খুলে দেন। এসময় বৃদ্ধার হাতে থাকে ছোট নাস্তার পুটলিটাও কেড়ে নেয় ড্রাইভার আজিজ। তাতেও ক্ষান্ত হয়নি সিএনজি ড্রাইভার। বলে পরনের পায়জামা খুলে দেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন স্থানীয় এক মোটর সাইকেল ড্রাইভার মোঃ সাকিব (২২)। অবস্থা বেগতিক দেখে সাকিব নিজের পকেট থেকে ৯০ টাকা ভাড়া দিয়ে বৃদ্ধার সম্মান রক্ষা করেন এবং তার পাঞ্জাবি ও নাস্তার পুটলি ফিরিয়ে দেন। সাকিব পেশায় মোটর সাইকেল ড্রাইভার ও কেয়াজুপাড়া বাজার পাড়ার মোঃ ইব্রাহিম এর ছেলে। সাকিব বলে, আমরা বৃদ্ধ দাদুর নাম আর কোথায় যাবেন, এতটুকু জিজ্ঞাসা করেছি। বিস্তারিত জানতে চায়নি। কারণ প্রকাশ্যে এমন ঘটনা হওয়ায় লোকটি লজ্জা পাচ্ছিল।

পাশের বসে পুরো ঘটনা দেখেন অপর যুবক মোঃ রায়হান (২০)। সে পুরো ঘটনাটি ভিডিও করেন এবং বিষয়টি প্রতিবেদক কে জানায় রায়হান। রায়হানের করা ভিডিওটি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে। নিন্দার ঝড় ওঠে এবং সবাই পাষন্ড সিএনজি ড্রাইভারের বিচারের দাবি করে। রায়হান সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাবিবুর রহমান পাড়ার মৃত মোঃ আব্দুল্লাহর ছেলে। শনিবার (২০ মে ২০২৩ইং) সকাল ৯টায় লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের চৌরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে। পাষন্ড সিএনজি ড্রাইভার মোঃ আজিজ পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ শহরের লোহাগাড়া কেন্দ্রীয় মসজিদের পিছনে বটতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার পরপরই লোহাগাড়া থেকে সরই কেয়াজুপাড়া বাজারের সিএনজি ভাড়া নিয়ে প্রশ্ন তুলে জনসাধারণ। ১৬ কিলোমিটার সড়কে প্রতিজন যাত্রীকে দিতে হয় ৯০ টাকা ভাড়া। যা অনেকবেশি ও জুলুম বলে দাবি করেন সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ বাবুল। তিনি বলে লোহাগাড়া সিএনজি সমিতি মানুষের উপর জুলুম করছে।

এবিষয়ে কথা হয় সিএনজি ড্রাইভার মোঃ আজিজ এর সাথে। তিনি বলেন, সকালে প্রথম টিপ ভাড়া নিয়ে গেলাম। ওই বৃদ্ধ লোক ভাড়ার টাকা নেই আগে বলেনি। তাই নিজেকে সংযত রাখতে পারিনি।

লোহাগাড়া উপজেলার অটোরিকশা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ রাসেল এর সাথে কথা হয়। তিনি বলেন, ফেসবুকে ভিডিও দেখার পর বিষয়টি জানতে পারি। সামান্য টাকার জন্য বৃদ্ধ লোকটিকে প্রকাশ্যে অপমান করা ঠিক হয়নি।

সরই কেয়াজুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সেলিম বলেন, বর্বর ওই সিএনজি ড্রাইভার মোঃ আজিজের বিচার হওয়া দরকার আছে। তার উপযুক্ত বিচার না হলে তাকে এই রোডে গাড়ি চালাতে দেয়া হবেনা।

সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই আমাকে অনেকে ঘটনাটি জানায়। ভিডিওটি দেখেছি। খুব অন্যায় হয়েছে। আমি সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দ এবং ওই সিএনজি ড্রাইভার মোঃ আজিজ সহ রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদে হাজির থাকতে বলেছি। তবে ওই বৃদ্ধ লোকটি এই এলাকায় নতুন। তাকে সঠিকভাবে কেউ চিনতে পারছেনা। পুরো পরিচয় জানা যায়নি। তবে খোঁজখবর নেয়ার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!