Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

পেকুয়ায় সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ও ক্যামেরা লুট

মো কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে চারজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

সোমবার দুপুর ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হারিণাফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক ইমরান হোসাইন, মোহনা টেলিভিশনের সাংবাদিক হারুন বিল্লা, দৈনিক বাঁকখালী পত্রিকার সাংবাদিক আজিজুল হক ও দৈনিক সমুদ্র কন্ঠ সাংবাদিক সাইফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা বলেন, চারজন সাংবাদিক একটা গাড়িতে এসে একটা ওষুধের দোকানে বসেন। সেখানে দোকানদার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে তাঁরা চলে যাবার জন্য গাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় অতর্কিতভাবে দিদার নামের এক ব্যক্তির নেতৃত্বে ১০-১৫ জন নারী-পুরুষ তাঁদের ওপর হামলা চালান।

সাংবাদিক ইমরান হোসাইন বলেন, গত ৭ মে ইয়াবা কারবারি জিয়া উদ্দিনের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে আমাদের ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আমার হাতে থাকা একটি মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসময় আমাকে রক্ষা করতে এসে আমার অপর সহকর্মীরাও হামলার শিকার হন। হামলাকারীরা সহকর্মী হারুনের একটি মোবাইল ও সাইফুলের কাঁধে থাকা ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেয়।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ঘটনার পরপর পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত দিদার পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!