Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

চকরিয়ায় ২ কিশোরের শরীরে গরম পানি ঢেলে নির্যাতন, সেই কাউন্সিলর গ্রেপ্তার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজার ৪নং হোল্ডার মৎস্য প্রজেক্ট এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে হাত-পা বেঁধে, শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সালাম (৪৮)কে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। গতকাল ২২ মে (সোমবার) তাঁকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত ২১মে (রোববার) সন্ধ্যায় ভুক্তভোগী এক কিশোরের দাদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, পৌরশহরের করাইয়াঘোনা গ্রামের মৃত আক্তার আহমদের ছেলে মোহাম্মদ ছাদেক (৩৫) ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ইদমণি কদ্দাচোরা কোনাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন মাঝি (৪০)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার সকাল ৬টার দিকে উপজেলার রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় মৎস্য প্রজেক্টে দুই কিশোর নির্যাতনের এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও দুই কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভুক্তভোগী দুই কিশোর ইঞ্জিনচালিত বোট যোগে রিজার্ভ ভাড়া নিয়ে রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় কাউন্সিলর আবদুস সালামের মৎস্য ঘেরে যায়। ঘেরের কর্মচারীদের নামিয়ে তারা দুজন বোটের মধ্যে ঘুমিয়ে পড়ে। এ সময় সকাল ছয়টার দিকে কাউন্সিলর আবদুস সালামের মৎস্য প্রজেক্টের লোকজন দুই কিশোরকে ধরে নিয়ে যায়। পরে টাকা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে, কাউন্সিলর আবদুস সালাম ও তাঁর মৎস্য প্রজেক্টের লোকজন মিলে দুই কিশোরকে কিল, লাথি ও ঘুষি মারতে থাকে। পরে কাউন্সিলর প্রজেক্টের কর্মচারীদের চুলায় গরম পানি দিতে নির্দেশ দেন। পরে দুজনের শরীরে চুলা থেকে ফুটন্ত গরম পানি ছুড়ে মারে। এতে উভয় কিশোরের হাত, বাহু, পিঠে ও পাঁজরসহ শরীরের অর্ধেক অংশ ঝলসে যায়। এ সময় দুই কিশোরের চিৎকার-কান্না করলে আশপাশের প্রজেক্টের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে মামলার বাদী আবদুল কাদের বলেন, এমনভাবে নির্যাতন করা হয়েছে, চোখে দেখলে কান্না চলে আসে। আমার নাতির পুরো শরীরে গরম পানি ঢেলে দেওয়ার কারণে ঝলসে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুই কিশোরের শরীরে গরম পানি ঢেলে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার এক কিশোরের দাদার করা মামলায় অন্যতম আসামি কাউন্সিলর আবদুস ছালামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!