রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবান জেলা মৎস্যজীবী লীগ এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২২ মে সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভার শুরুতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পরে কেক কাটা অনুষ্ঠােনের মধ্য দিয়ে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
উক্ত আলোচনা সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ৯টি অঙ্গসংগঠনের মধ্যে মৎস্যজীবী লীগও একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। এই সংগঠনে মৎস্যজীবী লীগের অংশগ্রহণ সহ তার গুরুত্ব অপরীসীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সহ সভাপতি অনিল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর ও যুবনেতা কেলু, আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বাবু মনি ,
কামাল পাশা, সিনিয়র সহ-সভাপতি ভবতোষ দাশ, সহ সভাপতি মনোরঞ্জন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান,
সহ সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে স্বত্বস্ফূুর্ত ভাবে অংশ গ্রহণ করতে দেখা যায়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি প্রফেসর আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বান্দরবান জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অজয় বড়ুয়া।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আওয়ামী মৎস্য লীগ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের মত দেশনেত্রী প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরে কাজ করে যাচ্ছে । তাই তাদের কার্যক্রম কে আরও শক্তিশালী করার জন্য সকল অতিথিবৃন্দ আওয়ামী মৎস্যলীগকে প্রতিটা সাংগঠনিক কাজে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি