Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

প্রধানমন্ত্রী’কে হত্যার হুমকির প্রতিবাদে লামায় আ’লীগের বিক্ষোভ সমাবেশ

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে পার্বত্য বান্দরবানের লামার উপজেলা,পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে- উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। মিছিলটি উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান সড়কের মোড়ে গিয়ে সমাবেশ করে।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল এর নির্দেশনায় মিছিল ও সমাবেশ শুরু হয়।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন।

লামা পৌর আওয়ামীলীগ সভাপতি, কাউন্সিলর মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন লামা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জেলা আওয়ামীলীগ এর অন্যতম উপদষ্টা, স্থানীয় সরকার পরিষদ বান্দরবান এর সাবেক সদস্য মোঃ আবু মুছা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফাতেমা পারুল,
আওয়ামীলীগ সহ-সভাপতি বিজয় আইচ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, জেলা কৃষক লীগ সহ সভাপতি এম,কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ স্বপন কুমার দে,ছাত্রলীগের সভাপতি, শহিদুল ইসলাম সাদনান, সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান রনি সহ উপজেলা, পৌর আওয়ামীলীগ সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!