Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মুন্সীগঞ্জে ৫২ কেজি গাঁজা ও ভারতীয় মদ উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৫২কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল ২৪ মে বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া থেকে এ মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত ১টি ট্রাক ( চট্টমেট্রো ট-১১-৩০ ৭২) জব্দ করা হয়।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, বুধবার রাত ১টার দিকে চট্টগ্রাম মহাসড়কের আকিজ ইস্পাত কোম্পানির সামনে একটি ট্রাক পার্কিং করা ছিলো। এ সময় টহলে দায়িত্বরত পুলিশ সদস্যগণ ঘটনাস্থল থেকে ৫২ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় মদসহ ট্রাকটি জব্দ করে। এ সময় মাদকবহনকারী আসামিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গজারিয়া থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!