ডেস্ক রিপোর্ট:আলীকদমে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ২৬ মে রাত ৩ টার সময় আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর স’মিলের সামনে আলীকদম – লামা রাস্তার উপরে ০১ জন অজ্ঞাত বাঙালীর ব্যক্তির লাশ পাওয়া যায়।
মৃত ব্যক্তিটি পাগল বলে ধারণা করা হচ্ছে। প্রায় সময়ই স্থানীয় লোকজন লোকটিকে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখতেন বলে জানা যায়।তার সঠিক পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে আলীকদম থানায় সংবাদ দেয়।পরবর্তীতে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় লোকটির মৃত্যু হতে পারে।
লাশের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া গেলে তাদের নিকট হস্তান্তর করা হবে। অন্যথায় লাশটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফন করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি