Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

থানচিতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

চিংথোয়াই অং মার্মা:থানচি প্রতিনিধিঃ“গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বান্দরবানে থানচিতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে।

রবিবার (২৮ মে) সকালে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্র্যালী গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করা হয়। পরে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভায় (বিএনকেএস) স্থানীয় এনজিও ট্রেনিং অফিসার পারমিতা চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে মহিলা মেম্বার ও নারী নেত্রী গোপা চাকমা।

এসময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিক উপ-সহকারী মেডিকেল অফিসার মেথোয়াইচিং মারমা, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, বিএনকেএস প্রোগ্রাম অফিসার উবানু মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মশিউর আলম ও প্যারামেডিক্স উবাথোয়াই মারমা প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সুদক্ষ দেশ পরিচালনায় এখন দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে- নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা। নিরাপদ মাতৃত্ব গর্ভকালীন যত্নের লক্ষ্য মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা।

বক্তারা আরো বলেন, একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুর যত্ন পাওয়া নিশ্চিতা প্রদান করা। এক কথায় মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি না হয় সেজন্য পরিবার, সমাজ ও দেশকে একটি সুস্থ সন্তান উপহার দেওয়াই এর উদ্দেশ্য। সুতরাং নিরাপদ মাতৃত্ব স্বাস্থ্যসেবা সচেতনতা বৃদ্ধির প্রদানে সকলে সহযোগিতা এগিয়ে আসার আহব্বান জানান বক্তারা।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!