ডেস্ক নিউজ: আজ ২৭ মে ২নং তারাছা ইউনিয়ন ৯নং ওয়ার্ড বেতছড়া লাল ব্রীজস্থ ট্রাক গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়ে ১ নিহত এবং ১ জন আহত হয়।
ঘটনাসূত্রে জানা যায় যে, আহত এবং নিহত ব্যক্তিদ্বয় ট্রাকের উপরে বসে রুমা হতে বান্দরবান সদরের উদ্দেশ্যে রওয়ানা করেন। ট্রাক গাড়ীর উপরে একটি ইট ভাঙ্গার মেশিন ছিল।
ট্রাক গাড়ীটি রুমা হতে ইট ভাঙ্গার মেশিন এবং আহত ও নিহত ব্যক্তিদ্বয়কে নিয়ে দ্রুত গতিতে বান্দরবান সদরে যাওয়া সময় রোয়াংছড়ি উপজেলাধীন তারাছা ইউপি’র বেতছড়া লাল ব্রীজস্থ পৌছালে হঠাৎ ট্রাক গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ১ জন নিহত এবং ১ জন আহত হয়।
আহত এবং নিহত ব্যক্তির নাম:আহত ব্যক্তির নাম ঠিকানাঃমো: শামসুল আলম (৩৯)পিতা সৈয়দ আহমদসাং লাল ব্রিজ ৯ নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা।
নিহত ব্যক্তির নাম ঠিকানাঃমোঃ সেলিম (৪৫)পিতা মৃত মিয়া হোসেন।সাং চান্দ্রারাজ পাড়া ৮ নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা।উল্লেখ্য যে, বর্তমানে আহত এবং নিহত ব্যক্তিদ্বয়কে বান্দরবান সদর হাসপাতালে নিয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি