Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা ও পৌর শাখায় জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন’ সম্পন্ন হয়েছে। (২৩ মে) রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি মো

.মুছা কোম্পানি ত্রি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

উক্ত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলার সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস,আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ প্রমুখ।

উক্ত সম্মেলনে মো. নাছির উদ্দিন কে সভাপতি ও মো. শাহেদ উদ্দিন কে সাধারণ সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি গঠন করা হয়। অপরদিকে উশৈই থোয়াই মার্মা কে সভাপতি ও মো.নুরুল আবচার শামীম কে সাধারণ সম্পাদক করে আংশিক পৌর কমিটি গঠন করা হয়। শেষে আনুষ্ঠানিক ভাবে গঠিত কমিটির সকল নেতৃবৃন্দের নাম ঘোষনার পর গঠিত কমিটি অনুমোদন দেন,জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলা সভাপতি মো. মুছা কোম্পানি ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সম্মেলনে বক্তারা বলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের অক্লান্ত প্রচেষ্টায় বান্দরবান উন্নয়নে রোল মডেল ও আদর্শ জেলায় পরিণত হয়েছে। মন্ত্রীর এই প্রচেষ্টায় বান্দরবান জেলার ৭টি উপজেলায়, ব্রিজ,কালভার্ট,স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ,মন্দির,গীর্জা,সড়কসহ ব্যাপক উন্নয়নের কাজ বাস্তবায়ন হয়েছে।

প্রতিটি উপজেলায় বসবাসকারি জনসাধারণের মানোন্নয়নে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এবং সকল বিবেধ ভুলে গিয়ে দলীয় স্বার্থে সুশৃঙ্খলভাবে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!