Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

আলীকদমে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত।

আলীকদম প্রতিনিধি:” তামাকমুক্ত পরিবেশ,সুস্বাস্থ্যের বাংলাদেশ “এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবানের আলীকদম উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (৩১ মে) সকাল ১০ ঘটিকার সময় আলীকদম উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আলীকদম এর সহযোগিতায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার পরে র‍্যালী অনুষ্ঠিত হয়।

বিশ্ব তামাক মুক্ত দিবসে উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক মানস নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দীন এমএ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,উপজেলা কৃষি কর্মকর্তা পিযুজ রায়,ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার ধর,সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন,৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হয়।
পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

বক্তারা আরও বলেন,তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ,জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন দুইই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা। তামাক সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ক্রণিক লাং ডিজিজসহ বিভিন্ন মারাত্মক অসংক্রামক রোগ দেখা দেয় যার পরিনাম মৃত্যু বলে জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!