Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বাগমারা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর বাগমারা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার সভাপতি মহসিন আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম। বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবুর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক রিপন ও সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ চৌধুরী, বাগমারা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আফসার আলী, জাহাঙ্গীর আলম, সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুল মালেক সরদার, অর্থ সম্পাদক প্রফেসর জালাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমরান আলী।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য বিপুল কুমার দাস, শুভডাঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোয়ালকান্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বুরহান উদ্দিন, গণিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাবুল হোসেন ও সাধারণ সম্পাদক শামীম মৃধা সহ বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে কৃষক লীগ বাগমারা উপজেলা শাখা সবসময় কাজ করছে বলে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!