Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বাংলাদেশ মিলিটারি একাডেমি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঢাকা,০৬ জুন ২০২৩ : বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ মঙ্গলবার (০৬-৬-২০২৩) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় । ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে, পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ।

পরে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের ১৪৬ জন বাংলাদেশি (১২৩ জন পুরুষ ও ২৩ জন নারী) এবং ০২ জন বিদেশিসহ (০১ জন দক্ষিণ সুদানের এবং ০১ জন তানজানিয়ার) সর্বমোট ১৪৮ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন । বিদেশি নবীন অফিসারগণ স্বদেশে প্রত্যাবর্তনের পর নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।

প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন ………………… ভাষণের কপি সংযুক্ত)।
সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার শেখ সাব্বির আহমেদ ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের সেরা চৌকস অফিসার ক্যাডেট বিবেচিত হন ও অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং কোম্পানী সার্জেন্ট মেজর মোহাম্মদ তানভীর রহমান তপু সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন । অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো (তানজানিয়া) শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে “বাংলাদেশ-ভারত সম্প্রীতি ট্রফি অর্জন করেন ।

পরে প্রশিক্ষণ সমাপনকারী অফিসার ক্যাডেটগণ নিজেকে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের শপথ গ্রহণ করেন । এরপর অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, নির্বাচিত অতিথিবৃন্দ এবং অফিসার ক্যাডেটদের পিতা-মাতা ও নির্বাচিত অভিভাবকগণ সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দকের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কমান্ড্যান্ট বিএমএ এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাঁকে অভ্যর্থনা জানান । অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দের পিতা-মাতা ও অভিভাবকগণ উপস্থিত থেকে বর্ণাঢ্য এ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!