Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সালেহ আহমদ স্মরণে আলোচনা ও দোযা মাহফিল অনুষ্ঠিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃকক্সবাজার জেলার রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মরহুম মাওলানা ছালে আহমেদ ( রাহঃ) জীবন ও কর্ম শীর্ষক স্মরণসভা খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১১ জুন রবিবার) সকাল ৯ টায় গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যেগে খতমে কোরআনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন আহমেদ। ওলামা মাশায়েখ পরিষদ বান্দরবান জেলার সহ সভাপতি অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা ওমর ফারুকের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য ও স্মৃতিচারণ করেন অত্র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ জনাব মাওলানা ইব্রাহিম রহমানি।

অনুষ্ঠিত স্মরণসভায় মাদরাসার ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ‍্যক্ষ‍্য মাওলানা মাহমদুল হক
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ‍্য মাওলানা রাহমত সালাম।
দারসুল কুরআন পেশ করেন চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ‍্যক্ষ‍্য অত্র মাদ্রাসার সাবেক উপাধ‍্যক্ষ‍্য মাওলানা শফিউল হক জিহাদি।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমদ, সাবেক শিক্ষক মাষ্টার ইউনুচ
সাবেক শিক্ষক মাওলানা হেলাল উদ্দীন
বর্তমান শিক্ষক মাষ্টার আলাউদ্দিন
প্রাক্তন ছাত্রদের পক্ষে স্মৃতিচারণ করেন ওবাইদুল হাকিম বাবুল , অধ‍্যাপক সলিমুল্লাহ , মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আলি আকবর, রফিক বশরি, ইলিয়াস, আব্দুল গফুর, হাবিবুল্লাহ, মুতাহেরুল ইসলাম, আমানুল হক, সৈয়দ কাশেম, আজিজ মৌলা, মোহাম্মদ ইউনুচ,সাংবাদিক আব্দুর রশিদ, জাবের উদ্দিন, আব্দুল জাব্বার আল মামুন, নুর মোহাম্মদ,
বক্তারা বলেন প্রিন্সিপাল মাওলানা ছালে আহমেদ রাহঃ এর গৌরবোজ্জল পারিবারিক প্রেক্ষাপট, তাঁর প্রবাদতুল্য মেধা, অনুসরণীয় শিক্ষাজীবন, যোগ্যতা, উপযুক্ততা ও গ্রহণযোগ্যতার মানদন্ডে শতভাগ উত্তীর্ণ মৃত্যুর আগ পর্যন্ত অসাধারণ শিক্ষকতার সময়কাল, অসংখ্য দ্বিনী প্রতিষ্ঠানের জন্য তাঁর সফল অভিভাবকত্ব, সুন্নাতের অনুসরণে তাঁর অবিচলতা, ইসলামের নীতি ও ঈমানী আত্মমর্যাদার প্রশ্নে তাঁর আপসহীন মনোভাব,শুধু তাই নয়
তিনি একজন নিবেদিত প্রাণ বুজুর্গ আলেম ছিলেন এবং প্রশাসক ছিলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সাবেক অধ্যাপক তোফায়েল আহমদ বলেন মাদ্রাসার সার্বিক মান উন্নয়নের জন্য গ্রুপভিত্তিক নিবিড় পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করে সম্মানিত শিক্ষকদের সময়োপযোগী পদক্ষেপ, সঠিক দিকনির্দেশনা, এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতায় এবং ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগের গৌরব অক্ষুণ্য রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
পরে তাহার রুহে মাগরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!