Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রোয়াংছড়িতে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপজেলা পযার্য়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে মৎস্য অধিদপ্তরাধীন আয়োজনের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়াতায় মৎস্যচাষী ও উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) সকাল সারে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ মামুনুর রহমান সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। প্রধান আলোচক হিসেবে ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মো: আবদুল্লা আল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেচ্ছা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো:আশরাফুল ইসলাম, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা, ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।

এ সময়ের প্রকল্প উপ-পরিচালক বলেন পাবর্ত্য অঞ্চল বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় একনেক অনুমোদিত ২০ টি ক্রিক উন্নয়নের জন্য বাঁধ ও ড্রেন নিমার্ণের বৃষ্টির অতিরিক্ত পানি বের হওয়ার জন্য প্রয়োজনীয় দৈর্ঘ্য ও প্রস্থের আরসিসি ড্রেন নিমার্ণ করা হবে। পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নের মাধ্যমে মাছের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সুফলভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। মৎস্যজীবি বা মৎস্য চাষীগণদের বিভিন্ন প্যাকেজে (কার্পজাতীয় মাছের মিশ্রচাষ, মনোসেক্স তেলাপিয়া চাষ, পাঙ্গাস মাছের চাষ, কৃচিয়া চাষ) গ্রুপ ভিত্তিক প্রশক্ষণ ও প্রদর্শনী খামার স্থাপন করা হবে। জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের জন্য ১৫ জনকে ৬টি ছাগল প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান, সাংবাদিক সাথোয়াইঅং মারমা, ক্ষেত্র সহকারি মোহন দাশ গুপ্ত, মৎস্য চাষীসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!