Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ক্ষতিকর তামাকের বিকল্প ইক্ষু চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:পার্বত্য বেশ কয়েক বছর ধরে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার মাটি ও পরিবেশের ব্যাপক হারে ক্ষতি করে আসছে তামাক চাষ। এ চাষে স্বাস্থ্য হানিও হচ্ছে সংশ্লিূষ্ট কৃষক সহ স্থানীয়দের। তাই এ চাষের বিকল্প হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আখ চাষের উদ্যোগ নেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এ ধারাবাহিকতায় বান্দরবান জেলার লামা উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে এ প্রকল্পের আওতায় ২৫জন কৃষককে আখ চাষের প্রদর্শণী দেওয়া হয়।

এ উপলক্ষে সোমবার কলিঙ্গাবিল গ্রামের কৃষক রাবেয়া বসরী’র আখ ক্ষেতে আয়োজন করা হয় কৃষক মাঠ দিবস। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ প্রকেল্পর আওতায় সম্ভাব্য ও চলমান উপকারভোগী কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হারুন-অর-রশিদ, প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন, সুগারকেন সম্প্রসারণ কর্মকর্তা সুজন দে, জুনিয়র কনসালটেন্ট বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা, বৈজ্ঞানিক সহকারী তিতু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ৬০ জন কৃষক-কৃষানী অংশ গ্রহন করেন। দিবসে আখ চাষের অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন কৃষাণী রাবেয়া বসরী।

দিবসে কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, তামাক চাষের তুলনায় আখ চাষে খরচ ও পরিমশ্রম অনেক কম। আর লাভও দ্বিগুন। এছাড়া আখের শিকড় থেকে পাতা পর্যন্ত সবই মানুষের উপকারে আসে। কিন্তু তামাক চাষের ফলে জমি উর্বরতা হারানোর পাশাপাশি তামাক চাষী নিজের, পরিবারের অন্য সদস্যদের ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধন করে থাকে। তাই সবাইকে নিজের, পরিবেশের ও দেশের কথা চিন্তা করে তামাক চাষ পরিহার করে বিকল্প আখ চাষে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন। তিনি বলেন, শুধু লামা উপজেলায় নয়, এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায়ও আখ চাষ সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে আসছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!