Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়িতে ম্যালেরিয়া বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা পর্যায়ে ম্যালেরিয়া বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ই জুন সকাল সাড়ে এগারোটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাকের সহযোগিতায় ও নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য বিভাগের আয়োজনে এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা।
ব্রাকের উপজেলা ম্যানাজার সুমন দাসের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম, জেড সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন কম্বাইড কর্মসূচির মাধ্যমেই একমাত্র মশা নিধন সম্ভব। পাশাপাশি জোপজংগল, নালা, নর্দমা, জলাভূমি পরিষ্কার করা হলে মশা নিধন সম্ভব বলে তিনি জানান। তিনি আরো বলেন ইংল্যান্ড থাকাকালীন ঐ দেশে কোন ধরনের মশা নাই বলেও উল্লেখ করেন। যার কারন ঐ দেশের মানুষ সকলেই সচেতন। তাই আমাদের ও মশার কামড় থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

ব্রাকের উপজেলা ম্যানেজার সুমন দাস বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে তিনি ও তার সহকর্মীরা উপজেলার ৫ ইউনিয়নের দুর্মগ এলাকায় ও মশারী বিতরন করেছেন। পাশাপাশি পুরো উপজেলাতে এবারে ৪৯ হাজার ৪ শত ৫২ টি কীটনাশক যুক্ত মশারী বিতরন করা হয়েছে। যাতে পুরো উপজেলার লোকজন ম্যালেরিয়া মুক্ত হতে পারে।

সভায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ ইমরান বাহাদুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ওসি তদন্ত শাহজাহান, মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলা ছৈয়দ হোসাইন , সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাবু এনিং মার্মা, ডাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি সহ অনেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!