Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ১,আহত ১

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানের লামায় আজিজনগরে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে।(১৬ই জুন) শুক্রবার রাত ১০টায় আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত ফকির আহমদ কে পার্শ্ববর্তী লোহাগাড়া পদুয়া হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফকির আহমদ (৫০) আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়া পাগলির ঝিরির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের ২নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলাম এর ছেলে।

মাটি চাপা পড়ে ১ জন নিহত ও ১ জন আহত হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে তারা মাটি চাপা পড়ে। স্থানীয় লোকজন দ্রুত গিয়ে উদ্ধার করে। রাত ১১টায় মুঠোফোনে কথা হলে তিনি জানান, নিহতের লাশ এখনো পদুয়া সরকারি হাসপাতালে রয়েছে। লাশ আনার পরে আইনী কার্যক্রম করা হবে।

সরজমিন গিয়ে জানা যায়, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিল। শুক্রবার গভীর রাতে ৩জন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায়। এসময় তাদের অসাবধানতার জন্য উপর থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!