হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে সিসিডিবি-সিপিআরপি সহযোগিতায় ও ক্যাফ বাস্তবায়নে এবং বাংলাদেশ টিয়ারফান্ড অর্থায়নে জলবায়ু পরিবর্তন, কাবর্ন নি:স্বরন, বৈশ্বিক উষ্ণতা ও সবুজ পরিবেশ বিষয়ক প্রচারণা রোয়াংছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রবিবার (১৮জুন) প্রচারণা সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি-সিপিআরপি এলাকার ব্যবস্থাপক তিমথী খিয়াং। কর্মসূচী কর্মকর্তা উর্মী চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, প্রেসক্লাব অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, হ্লাছোহ্রী মারমা, সমাজ সংগঠক উসিংনু মারমা, মিনুপ্রু মারমা, আলোচনা সভা শেষে অন্তর্ভুক্ত ফোরামের সদস্য ২৮১ জন প্রান্তিক কৃষককের মাঝে উন্নত মানের বাড়ি আম ৫৬২টি চারা বিতরণ করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি